Nabadhara
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
মে ৩১, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে (টুঙ্গিপাড়া কলেজ) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কলেজ অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ ইলিয়াস হোসেন। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের উপাধ্যক্ষ মনি মোহন অধিকারী, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আবু সাঈদ, অর্থনৈতিক বিভাগের বিভাগীয় প্রধান কিরন চন্দ্র রায়,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।