আমাদের ঘাড়ে উঠে চায়ের দোকানে বসে সরকার পতন ঘটাচ্ছেন । সে স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে । সামাজিক যোগা যোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সরকার পতন হবেনা । আগামী নির্বাচনে জনগনকে সাথে নিয়ে রাজ পথে থেকে এসব গুজবের দাত ভাঙ্গা জবাব দিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বাগেরহাট সদর আসনের এমপি শেখ তন্ময় ।
১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে খান জানজাহান (র: ) মাজার গেটে দলীয় কার্যালয় উদ্ভোধন শেষে তিনি নেতা কর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলেধরে নৌকার পক্ষে গনসংযোগ করার আহবান জানান ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা ভ’ইয়া হেমায়েত উদ্দিনসহ আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, তাতী লীগসহ অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

