Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে বিএডিসি’র মানববন্ধন

MEHADI HASAN
ডিসেম্বর ২৯, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বঙ্গবন্ধু পরিষদ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সারাদেশের ন্যায় তারা গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএডিসি’র উপপরিচালক (আলুবীজ) দিপংকর রায়, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আজিজুল ইসলাম, ‌বিএডিসি’র সিবিএ সভাপতি প্রফুল্ল মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর কারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।