Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে হাত ধোয়া দিবস পালিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে এনজিও কর্মী ও স্কুলের শিক্ষার্থীরা হাত ধোয়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে ইউএনও মো: আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য শেখ আজমল হোসেনর সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা, সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন নেছা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, প্রকপ্ল বাস্থবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ব্র্যাক ওয়াশ প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।