Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে রাজনৈতিক মামলায় বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন তারা।তবে বিচারক সাদিক আহমেদ তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

আসামীপক্ষের আইনজীবী খাইরুল বাঁশার শামীম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, জামিন যোগ্য মামলায় আদালত কেন জামিন দিলেন না আমার বোধগম্য নয়।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়,গত ৯ নভেম্বর-২৩ নাজিরপুর থানায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৯০নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে জি আর-১২৭/২৩ (নাঃ)মামলা করে ইউপি সদস্য কবীর।এ মামলায় আজ ২২ নেতাকর্মী পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক আসামিদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

উল্লেখ্য উক্ত মামলার ১৯ আসামী মহামান্য হাইকোর্টের নির্দেশে আগাম জামিনে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।