Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে সিএনজির ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (এক ব্যক্তি) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়।

নিহত রেজাউল ইসলাম মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সরস্বতীপুর বাজারে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে সরস্বতীপুর বাজারের পশ্চিম পাশে কদমতলীর মোড়ে সড়ক পার হওয়ার সময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়।

আগামীকাল সোমবার নিহতের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।