Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ আহত ১৫

মিজানুর রহমান, কালকিনি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি:

একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচরে যায়। এতে কমপক্ষে আহত হয়েছে বাসের ২০ জন মহিলা ও পুরুষ যাত্রী।

 

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন নিহতের ঘটনা ঘটেনি।

 

আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, পৌর এলাকার ভুরঘাটা থেকে যাত্রী নিয়ে লোকাল বাস আমানত শাহ (সাতক্ষীরা, ব-০৯১) মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের মুন্সীবাড়ী নামকস্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে করে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাস চালক সোবহান তালুকদার ও মনোয়ারা বেগমসহ ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। অনেকে আবার সামান্য আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

 

পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে। আসলে বিষয়টি দুঃখজনক।

 

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি।

 

এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (তদন্ত) ওসি মাগরুব তৌহিদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।