Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালককে ফুলেল শুভেচ্ছা

সোহেল রানা বাবু
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট

দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে খানজাহান এর পূণ্যভূমি বাগেরহাট সফর করলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান,স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর একমাত্র পুত্র শাফি মোদাচ্ছের খাঁন জ্যোতি ও নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার।

 

সফরের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারী বিকেলে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ চত্ত্বরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।পরে ষাটগম্বুজ মসজিদ এর পশ্চিম পার্শ্বে অবস্হিত ঐতিহাসিক ঘোড়া দীঘির পূর্বপাড়ে বাগেরহাট জেলা কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্ব ,কুশল বিনিময় ও এক মতবিনিময় সভা করেন।

 

 

সভা শেষে স্হানীয় ষাটগম্বুজ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন ও সংগঠনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার এর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। এসময়ে উপস্হিত ছিলেন সংগঠনের বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আরিফুল ইসলাম আকিঞ্জি, এডভোকেট শিকদার ইমরান হোসেন,সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ মল্লিক ও সালমা খাতুন।সাধারন সম্পাদক কে টিভির প্রতিনিধি কামরুজ্জামান শিমুল,সহ-সাধারন সম্পাদক গ্লোবাল টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু,সাংগঠনিক সম্পাদক ফকির শহিদুল ইসলাম লিটু, সাংস্কৃতিক সম্পাদক লীনা খাতুন, নির্বাহী সদস্য শেখ মোঃ আলমগীর হোসেন, মোঃ রুহুল আমিন বাবুল ছাড়াও ষাট গম্বুজ হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান, এতিমখানার কোষাধ্যক্ষ মইজুর আলম বাবলা, আঞ্জুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলা শাখার সংগঠনিক সম্পাদক হাওলাদার মাহমুদ আলী, এতিমখানার সদস্য মোঃ জাহাঙ্গীর শাহ প্রমুখ।

 

 

“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই লক্ষ্যকে সামনে রেখে সম্পূর্ন অরাজনৈতিক,অলাভজনক এই সংগঠনটি ২০১৫ সাল থেকে দেশব্যাপী তাদের সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছে।তারই ধারাবাহিকতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু,ছিন্নমূল দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার পাশাপাশি বিভিন্ন দূর্যোগে জনগোষ্ঠীকে সহায়তা সহ রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করে আসছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।