Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়াতে মুদি দোকানে আগুন নিহত ১ আহত ২

আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ১ জন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছে। ২৩ ফেব্রæয়ারী বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর”এর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানাযায়, কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোর এর মালিক বাচ্চু শেখ এর মুদি দোকানে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫),লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন(১৫) মারাত্মক ভাবে আহত হয় এবং অগ্নি দগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে ১ জন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ধোপাখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে। স্থানীয় লোকজনের সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ৩ জনের ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি ১ জন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।