Nabadhara
ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মোঃ লেকবার সর্দার (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

২৬ জানুয়ারী (সোমবার) সকালে আসামি লেকবার সর্দার এর নিজ বাড়ীর খাটের নিচ থেকে এ গাজাঁ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যাবসায়ী মোঃ লেকবার সর্দার পাখিমারা গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে। অফিস সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সার্বিক তত্তাবধানে উপ পরিদর্শক কে এম হানিফ, উপ পরিদর্শক রাফিজা খাতুন, সহকারী উপ পরিদর্শক মোঃ আজগর আলী, সহকারী উপ পরিদর্শক গোলাম মোস্তফা সমন্বয়ে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ মোঃ লেকবার সর্দারকে হাতেহাতে আটক পূর্বক নড়াগাতী থানায় সোপর্দ করে।

 

এ ঘটনায় খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বাদী হয়ে নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানান মোহাম্মদ নবী নেওয়াজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।