Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিমানের মধ্য দিয়ে “জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪” উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি উদযাপনে মঙ্গলবার সকাল ১১ টায় এক র‍্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফয়জুল করিম পিন্টু, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মিতা দে, সাংবাদিক মীর মাসুদ ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলে।

 

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের তত্ত্বাবধানে গাড়ফা বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।