Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশু হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে সৎ মায়ের বিরুদ্ধে তিন বছর বয়সি নুসরাত জাহান কে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুসরাত জাহান ওই গ্রামের সজীব কাজীর মেয়ে।

 

এঘটনায় সৎ মা জোবায়দা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২৭ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ীর বারান্দায় কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে ।

 

নিহতের দাদি পান্না বেগম বলেন, তিন বছর আগে নুসরাতের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে জোবায়দাকে বিয়ে করে সজীব। বিয়ের পর থেকে নুসরাতকে ভালো চোখে দেখে না সৎ মা জোবায়দা। এ নিয়ে সজীবের সঙ্গে প্রায়ই ঝগড়া হত জোবায়দার। মৃত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবায়দা আমার ভাতিজিকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবায়দা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই।

 

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা জোবায়দাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু নুসরাতের গলায় আংগুলের ছাপ দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।