Nabadhara
ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ফর হায়ার এডুকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নবধারা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ফর হায়ার এডুকেশন ইন জগন্নাথ ইউনিভার্সিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচার লাউঞ্জে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আইকিউএসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন সংস্থাটির অতিরিক্ত পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম। কর্মশালায় টেকনিক্যাল সেশনে ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ফর হায়ার এডুকেশন ইন জগন্নাথ ইউনিভার্সিটি’ শীর্ষক উপস্থাপনা করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও সংস্থাটির অতিরিক্ত পরিচালক শাহনাজ পারভিন। আজকের কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।