Nabadhara
ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ আটক ২

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে। ২৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ রাসেলুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারী সকাল নয়টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই স্বপন কুমার এর নেতৃত্বে একটি টিম মোল্লাহাট থানার সাগর ফিলিং স্টেশন এর পূর্ব পাশে ঢাকা-খুলনা মহাসড়কে একটি বেল বোঝাই পিকআপ থামিয়ে তল্লাশী চালানোর সময়ে বেল এর বস্তার ফাঁকে অন্য বস্তায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মোঃ আবুল হোসেন ও মোঃসাইফুল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃতদেরকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।তাদের বাড়ী বাড়ী চট্রগ্রামের ভোজপুর থানা এলাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।