Nabadhara
ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটে মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। বুধবার(২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে যাহার রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ পিকআপ তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মোঃ সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে যাহার রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯ পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মোঃ সাইফুল ইসলামকে  গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আবুল হোসেন ও মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনী  ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।