Nabadhara
ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আগুন লেগে পুড়ে গেছে নারকেলের আচা গুড়া করা কারখানা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৬, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা(মালা) গুড়ো করে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত পঁচিশ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে ।

 

বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন জানান,শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করলে আধা ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে । দুপুর ১২টা ৪০ মিনিটে লাগা আগুন এখন সম্পূর্ন নিভে গেছে ।

 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি । কার খানার ম্যানেজার জানান শ্রমিকরা দুপুরের টিফিনে গেলে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে আগুন লেগেছে । তৎক্ষনাৎ ফায়ারসার্ভিসকে খবরদিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

ততক্ষনে কারখানাটি সম্পূর্নরুপে পুড়ে গেছে । গত আট বছর ধরে এখানে কারখানাটি তাদের কাজ পরিচালনা করে আসছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।