Nabadhara
ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিজ উদ্যোগে করা খেলার মাঠ উদ্বোধন করেন –ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৬, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে চৌধুরী মাঠের উদ্বোধন করেছেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সপ্নিল চৌধুরী সোহাগ। বুধবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা দক্ষিণপাড়া গ্রামে এ খেলার মাঠের উদ্বোধন করা হয়।

ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সপ্নিল চৌধুরী সোহাগের নিজ অর্থায়নে তার গ্রামের বাড়ি উলা দক্ষিণপাড়ায় ৫ একর জমির উপর নির্মিত হয় মাঠটি। বিকালে তিনি হেলিকপ্টার যোগে নবনির্মিত মাঠে অবতরনের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সংগে নিয়ে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মাঠ উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্টানে ব্যবসায়ী সপ্নিল চৌধুরী সোহাগ বলেন, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমাদের গ্রামে কোন খেলার মাঠ ছিলো না,মাঠ করার মত জায়গা ছিলো না । আমি মনে করেছি গ্রামের উন্নয়নের জন্য একটা মাঠ দরকার। মাঠ হলে অনেক জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসবে এবং দেখতে আসে তারা চিনবে এটা দরকার তাই করা। এছাড়া মাদকের হাত থেকে তরুন যুব সমাজকে রক্ষা করতে মাঠের ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সোহাগের পিতা খোকন চৌধুরীসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গসহ প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।