Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মার্চ ১৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে যোগ্যতা এবং মেধারভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন। বৃহস্পতিবার (১৪মার্চ) দুপুরে প্রেস ব্রিফিং এতথ্য জানান পুলিশ সুপার সোহাম্মদ মেহেদী হাসান।

 

পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন,নড়াইল জেলায় ২০২৪ সালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে ৮১১ জন প্রার্থী আবেদন করেন। পরে প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৩ মার্চ নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় ১৫ জন পুরুষ ও ৩ জন নারীসহ ১৮ জন উত্তীর্ণ হয়।

 

 

এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় ৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

 

 

এসময় উপস্থিত ছিলেন, নড়াইল পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শহীদুজ্জামানসহ নড়াইল জেলার পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।