Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত

Link Copied!

আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

“স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার সার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, কচুয়া বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সাবেক সাধারন সম্পাদক মো: মোস্তফা গাজী, কচুয়া বাজার বনিক সমিতির সভাপতি ভুঁইয়া মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১টি র‌্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্তরে এস শেষ হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।