সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যূর্যালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু সমাবেশ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান।পরে শিশুদের নিয়ে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

