Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট রোগী কল্যান সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু
মার্চ ২৩, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

রোগী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি বাগেরহাট এর আয়োজনে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু এতে প্রধান অতিথি ছিলেন।

 

সভায় রোগী কল্যাণ সমিতির কমিটিকে পুনর্গঠন করা হয়েছে এবং এর কার্যক্রমকে আরও সেবামূলক করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমদ্দার এর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড.একে আজাদ ফিরোজ টিপু, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ রোগী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।