Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মার্চ ২৬, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল  

নড়াইলে বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়।

 

পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতি স্তম্ভ ,গণ কবর,বধ্যভূমি ও বঙ্গবন্ধুর মুর‌্যালে এবং বাংলাদেশ চেতনা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা,জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বিভিন্ন দপ্তরসমূহ, সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, পৌরমেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

 

 

এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসুচি পালিত হয়েছে। দিবসের অন্যান্য কর্মসচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্য চিত্র প্রদর্শন, এতিমখানা, জেলখানা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থণা, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।