Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত আরো একজ‌নের মৃত‌্যু

কালকিনি প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধি

মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত হারুণ ঢালী না‌মে আরো একজ‌ন মারা গে‌ছেন। আজ শ‌নিবার সন্ধ‌্যায় ঢাকায় এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এ ঘটনায় মোদাচ্ছের শিকদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

নিহত হারুন ঢালী কাল‌কি‌নি উপ‌জেলার কালাই সরদা‌রের চর এলাকার সত্তার ঢালীর ছে‌লে।

 

 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের ইউনুস সরদারের বাড়ীতে বসে কয়েক যুবক হাতবোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয়। আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। গ্রেফতার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালেই ভর্তি হয়নি। প‌রে আহতরা ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছি‌লেন। শ‌নিবার সন্ধ‌্যায় হারুণ ঢালী মারা যায়।

 

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, একজন ঘঠনার দিন মারা গে‌ছে। বা‌কি একজন মারা গে‌ছে ব‌লে শু‌নে‌ছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।