Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় রেকর্ডীও জমি থেকে জোরপূর্বক গাছ কাঁটার অভিযোগ

জিহাদুল ইসলাম
এপ্রিল ৫, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা পশ্চিম পাড়া গ্রামে তহিদ মোল্যা গংদের রেকর্ডীও জমির গাছ জোর পূর্বক কাটার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে সরোয়ার মোল্যার বিরুদ্ধে।

 

৫ এপ্রিল (শুক্রবার) সকালের দিকে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন এবং প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের জিম্মায় গাছটি রেখে আাসেন। তোহিদ মোল্যার ওই গ্রামের মৃত রাহাজেদ মোল্যার ছেলে।

 

 

ভুক্তভোগী তহিদ মোল্যা জানান, এটা তার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি, ২৬, ৬২ ও হাল রেকর্ড তার বাবার নামে আছে। বাবার মৃত্যুান্তে ওই সম্পত্তি ৫ ভাইবোনের নামে নামপত্তন করে নিয়মিত সরকারী বর খাজনা পরিশোধ করে আসছেন। কিন্ত পাশ্ববর্তী সরোয়ার মোল্যা কোন কাগজপত্র ছাড়াই তাদের রেকর্ডীও জায়গায় জোর করে বসবাস করে আসছে।

 

এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আজ সকালে সরোয়ার মোল্যা নালিশি জমিতে থাকা বড় সিরিস গাছ কাঁটতে গেলে বাঁধা দিলে মহিলাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অতঃপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ব্যবস্থা নেয়।

 

তহিদ মোল্যা ভাই প্রবাসী জিয়া মোল্যার স্ত্রী সালমা বেগম বলেন, তার স্বামী ও দেবর বাহিরে থাকে। এই সুযোগে সরোয়ার মোল্যা পেশী শক্তি খাটিয়ে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। আমাদের গাছও তারা জোর করে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে সুষ্ঠ বিচার চাই।

 

মামলা চলমান থাকা অবস্থা কেন গাছ কাটলেন? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সরোয়ার মোল্যা। এমনকি তার স্বপক্ষের কোন কাগজও তিনি দেখাতে পারেননি।

 

প্যানেল চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম এই জমিতে মামলা চলমান রয়েছে। যে গাছটি কাটা হয়েছে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার জিম্মায় রেখেছে প্রশাসন। যে পক্ষ রায় পাবে তাকেই গাছটি দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।