Nabadhara
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মুক্তিযোদ্ধাও মহিলাসহ আহত ২০

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ১৩, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

 

নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে।

 

 

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও নাসির উদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগের সাথে হাছলা গ্রামের ইমরুল শেখের ছেলে নাবিলের সাথে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা সবাইকে থামিয়ে দেয়।

 

 

এ ঘটনার জের ধরে শনিবার (১৩এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে নাসির উদ্দিনের পক্ষের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠানের আয়োজন চলছিলো। এসময় শেখ ফরিদ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এসময় আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭০), সাকিবুল খান (৩৫),ফারজানা(২০),কল্পনা বেগম(৪৫),আখতারুজ্জামান(৬০),আশরাফুজ্জামান(৩০), সজল শেখ (২৫), সাব্বির শেখ (৩০), জসিম শেখ (৩৫) সহ প্রমুখ। আধা ঘণ্টা ধরে চলাা সংঘর্ষে পুলিশ এসে থামাতে সক্ষম হয়েছে।

 

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ওই এলাকায় অতিক্তিত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।