Nabadhara
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক কর্মশালা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে প্রান্তিক মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে লাভ জনক উপায়ে মৎস্য চাষ, পরামর্শ ও মৎস্য চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

সোমবার বিকাল ৪ টায় সদর ইউনিয়নের শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে জেনারেল এ্যাগ্রোভেট লিমিটেডের উদ্যোগে ও স্থানীয় সাব ডিলার পবিত্র এন্টারপ্রাইজ সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেণ।

 

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল এ্যাগ্রোভিট লিমিটেডের রিজিওনাল সেলস ইনচার্জ মনোয়ার হোসেন, মৎস্যবিদ মোঃগোলাম মোস্তফা, বাগেরহাট অঞ্চল মার্কেটিং অফিসার অমিত বিশ্বাস, সাবেকপ্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, ইউপি সদস্য অনির্বান মন্ডল, সমাজ সেবক সাধন বৈরাগী, স্থানীয় সাব ডিলার ও পবিত্র এণ্টারপ্রাইজের সত্ত্ধিবকারী সাংবাদিক শেখর ভক্ত প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ৬০ জন প্রান্তিক মৎস্য চাষি অংশগ্রহণ করেণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।