Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় দুইজন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড  

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ২৩, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইলে মাদক মামলায় সাদ্দাম আহম্মেদ (৩৩) রানা হোসেন (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন।

 

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম আহম্মেদ সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন মিয়ার ছেলে এবং রানা হোসেন একই গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

 

 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০ টার সময় নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী ট্রেগার তল্লাশি কালে সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিলি উদ্ধার করে।

 

 

এ ঘটনায় পুলিশ নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে সাদ্দাম ও রানা কে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীত ভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

 

 

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

২৩.০৪.২০২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।