Nabadhara
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সকাল থেকে বিদ্যুৎবিহীন , ভোগান্তি চরমে

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার 

 

সঞ্চালন লাইনের সাথে লাগোয়া গাছের ডানপালা কাটার কারণ দেখিয়ে আজ সোমবার সকাল ৮ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না টুঙ্গিপাড়ায়। তবে বিকাল তিনটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না টুঙ্গিপাড়া উপজেলার ৬৮ টি গ্রামে।

 

এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আজ ‘সোমবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না’-বিষয়টি মাইকিং করে জানানো হয়েছে। তবে উপজেলার অনেকের অভিযোগ এমন কোনো খবর তারা পাননি।

 

টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই বিদ্যুৎ নেই। পুরো উপজেলায় মানুষ ভোগান্তিতে রয়েছেন। গরমের দিনে টানা বিদ্যুৎ না থাকা এটা পিডিবির কাণ্ডজ্ঞানহীন আচরণ। গাছের ডানপালা কাটলেও সারাদিন কাটে নাকি? অনেকে বিদ্যুৎ না থাকায় বাসায় পানি তুলতে পারছেন না। যে কারণে রান্নাসহ দৈনন্দিন কাজে পানি সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষ চারদিক থেকে বিপদে আছে। পুরো উপজেলা জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

 

টুঙ্গিপাড়া কলেজের শেখ জামাল ছাত্রাবাসের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ইয়াছিন জানান, সামনে পরিক্ষা, সারাদিন কোন বই পড়তে পারিনি।বিদ্যুৎ না থাকার কারণে আর এই তীব্র গরমে সকাল থেকে দুই -তিনবার‌ গোসল‌ করেছি।

 

 

 

গ্রাহকদের অভিযোগ, পিডিবি অফিসের নাম্বারে কল দিলেও পাওয়া যায় না। অফিস নাম মাত্র মাইকিং করলেও উপজেলা বেশিরভাগ বাসিন্দার কাছে সেই বার্তা পৌঁছায়নি।

 

 

এ প্রসঙ্গে টুঙ্গিপাড়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম রেজাউল করিম বলেন,লাইনের জরুরী রক্ষণাবেক্ষণসহ লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের লক্ষ্যে সকাল ৮.০০ টা দুপুর ৩.০০ টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।