Nabadhara
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ১১, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কে বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের ধাক্কায় কাজেম আলী (৩৫) নামে এক পথচারী আহত হয়। নিহত মামুন সমাদ্দার নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, শনিবার (১১মে) সকালে নড়াইল-ফুলতলা সড়কে বেপরোয়া গতিতে মামুন সমাদ্দার মোটরসাইকেল চালাচ্ছিল। পতিমধ্যে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নড়াইল গামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মামুন সমাদ্দার কে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিক কাজেম আলীর বা পা ও ডান হাত ভেঙ্গে যায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত মামুন সমাদ্দার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

 

 

এ ব্যপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মামুন সমাদ্দারের লাশ নড়াইল সদর হাসপাতালে মর্গে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।