Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 
মে ১৬, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও মারপিটের অভিযোগ এবং প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (১৩ মে) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন করেন তারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জয়দেব কুমার জানান, গত ইং ৮ মে রামপাল উপজেলা পরিষদের নির্বচান অনুষ্ঠিত হয়। ওই নির্বচানে ৫ নং ওয়ার্ডের হিন্দু বাসিন্দারা তাদের পছন্দমত কাপ পিরিচ প্রতীকের প্রার্থী জামিল হাসানকে ভোট দেন। আনারস প্রতীকের প্রার্থীর সমার্থক ফলাফলের অপেক্ষা না করেই রাজানগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামে ঢুকে পড়ে। রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন ও মিজানুর রহমান ওরফে বোমারু মিজানের নেতৃত্বে ৫/৬ টি মোটরসাইকেল ভর্তি লোকজন এসে গ্রামবাসীদের উপর হামলা চালায়।

 

ওই সময় অনুপ অধিকারী, উজ্জ্বল অধিকারী, রূপকুমার মল্লিক,বিভাষ অধিকারী, রুইদাস মন্ডলসহ অনেকেই আহত হন। এদের মধ্যে রুইদাস মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। বোমারু মিজান দীর্ঘদিন ধরে হিন্দুদের উপর নির্যাতন করে আসছে। নির্বচানের পরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।এছাড়াও মিজান প্রতি গোনে জোয়ারের পানি তুলে ঘেরের মাছ বের করে, মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় ভুক্তভোগী অনুপ অধিকারী, রুইদাস, রূপ কুমার মল্লিক, মৃগেন মন্ডলসহ দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।