Nabadhara
ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

নবধারা ডেস্ক
মে ১৯, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিতে যুবক নিহতের ঘটনায় আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্র লীগের একাংশ।

 

রবিবার দুপুর ১২টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদর উপজেলার সর্বস্তরে জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটোকে গিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

 

দাবী মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। গত ১৪ মে রাতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী একই গ্রামের বি এম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

 

এ ঘটনায় বি এম লিয়াকত আলীর সমর্থক ওয়াছিকুর নামে এক যুবক গুলি বিদ্ধ হয়ে মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।