Nabadhara
ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহা‌লেই কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাচন

মাদারীপুর প্রতিনিধি
মে ২০, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্রতিনিধি:

চার ধাপে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের দুইদিন পূর্ব হতে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত অর্থাৎ ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত মোট ৫ দিন নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব সদস্যরাও টহল দিচ্ছে।

 

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদেরকেও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

স্থানীয় সংসদ সদস্যরাও যাতে কারো পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে সে দিকে প্রশাসন বেশ সর্তক দৃষ্টি রাখছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।নির্বাচন অফিসের তথ্যমতে, কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ জন।

 

এরমধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন, মহিলা ভোটার ৯০ হাজার ৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার র‌য়ে‌ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।