Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পেইন করতে অস্বীকৃতি জানালে বিনামূল্যের গরু ফেরত চাইলেন উপজেলা চেয়ারম্যান

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৩, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রান্তিক জেলে হিসেবে উপজেলা থেকে সরকারি প্রকল্পের বিনামূল্যে গরু পেয়েছিলেন পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়ার আ: রহিম খানের ছেলে বশির খান। তবে তা কিছুক্ষণ পরেই ফিরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্দে।
জেলে বশির খান জানান, গরুর বিনিময়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ডক্টর হারুন অর রশীদ হাওলাদার তার মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার করার অনুরোধ জানান।  তখন তিনি বলেন, যে আপনার (হারুন হাওলাদার) জন্য ১৩ তারিখ পযন্ত অপেক্ষা করার পরে আমি দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষে নেমেছি এখন আর আপনার (হারুন হাওলাদার) পক্ষে কাজ করা সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গরু ফেরত দিতে বললে, উপজেলায় গিয়ে বশির খান গরু ফেরত দিয়ে আসেন। বর্তমানে গরুটা উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটা শতভাগ মিথ্যা। আমি ওকে একটা গরু দিয়েছি। যে কিছু করে খাক এবং ওকে আমার ক্যাম্পেইন করতে রিকোয়েস্টও করেছি। তখন ও বলেছি আমি এখনো নামি নাই। নামব। এর বেশি কিছু হয়নি। গরু কী আমার যে আমাকে ফেরত দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।