Nabadhara
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া থানা পুলিশ পৌরসভার সিতারামপুর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান স্যুটার গানসহ তিন জন কে গ্রেফতার করেছে। শুক্রবার (৩১ মে) রাত ১১টার দিকে তাদের কে আটক করা হয়।

আটককৃর্তরা হলেন-খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের ইকবাল হোসেন মেলেকদার(৩৭),একই উপজেলার ইখড়ী গ্রামের শেখ ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার(১জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,তারেক আল মেহেদী,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোটর সাইকেল যোগে তিনজন লোক অবৈধ অস্ত্র নিয়ে আসছে। রাত ১১টার দিকে পুলিশের একটি দল কালিয়া পৌরসভার সিতারামপুরে বেন্দারচরগামী সড়কের পাশে অবস্থান নেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের কে অস্ত্রসহ আটক করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান,এ ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।