Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফের আবারো ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী এক যুবক আহত

 তুহিন আলম, শার্শা যশোর প্রতিনিধি
জুলাই ২, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 তুহিন আলম, শার্শা যশোর প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্তে ভারতীয় বিএসএফ’র রাবার বুলেটে আঘাতে শামিম হোসেন (২৪) নামে এক চোরাচালানী আহত হয়েছে। সোমবার দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এঘটনা ঘটে।

আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪/৫ জন চোরাচালানী বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫ নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে ভারতীয় সীমান্তের সোনাই নদী পাড় হয়ে কোন কিছু চোরাচালানের উদেশ্য ভারতে প্রবেশ করে।

এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে রাবার বুলেটে ছুড়ে এবং শামিম এর গায়ে রাবার বুলেটে লেগে আহত হয়। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান সান্টু বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম হোসেনকে সীমান্তে বিএসএফ রাবার বুলেট ছোড়ে আহত করেছে। সে কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল

। বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা জানান, শামিম হোসেন একজন চিহ্নিত চোরাকারবারি। সে ভারত সীমান্ত হইতে মাদক ও স্বর্ণ চোরাচালান এর সাথে জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।