নড়াইল প্রতিনিধি
নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন (৪০) কে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকলিমা পারভীন নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮জুলাই)রাত সাড়ে ৯টার দিকে নড়াইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা আকলিমা পারভনি কে আটক করে এবং দেহ তল্লাশী করে পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
নড়াইল গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম বলেন, এঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে আসামী আকলিমা পারভীন কে আজ মঙ্গলবার (৯জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

