Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ৯, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত পারুল বেগম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান কচির স্ত্রী। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পারুল বেগম গোসল শেষে ভেজা কাপড় পাল্টানোর জন্য বাড়ির ভেতরে আসেন।

এ সময় তিনি অসতর্কবশত: বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।