Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১০, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মোল্যা (৩০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মোল্যা নড়াইল সদর উপজেলার চোরখালি গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৯জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই এফ এম তারেক আলম সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারের ওবাইদুর রহমানের ইলেকট্রনিক্স দোকানের সামনে রাস্তার উপর ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম মোল্যা কে আটক করে।

এসময় তার দেহে তল্লাশী করে প্যান্ডের পকেট থেকে একশত পঁয়ষট্টি পিস ইয়াবা উদ্বার করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী রফিকুল ইসলাম মোল্যা কে আজ বুধবার (১০জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।