Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১১, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক নাছিরুদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক সহ প্রমুখ। বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকার ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করে দেশকে ধ্বংস করার পায়তারা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলতে দেয়া হবে না। দেশ আজ দুর্নীতিতে ভরে গেছে। বড় বড় অফিসার থেকে শুরু করে ড্রাইভার ও পিয়নরা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে।

অবিলম্বে দেশ বিরোধী চুক্তি বাতিলসহ দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আদালতের রায়ের মাধ্যমে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারে ছাত্রদের পাশে দাড়ানোর অনুরোধ জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের রূপগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।