Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১১, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসিবুর রহমান শেখ (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাসিবুর রহমান শেখ কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তবিবর রহমান শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার(১০জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের হাসিবুর রহমান শেখের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরে মধ্যে ঘাটের বিছানার তলে একশত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন,এঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী হাসিবুর রহমান শেখ কে বৃহস্পতিবার (১১জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।