Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে মাটি টানা ট্রাকের ধাক্কায় অটো আরোহী নি*হত 

সনত
জুলাই ১৬, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র,বর্ত্তী ফরিদপুর 

জেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর এলাকার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার খন্দকার জালাল (৬৫) নামের এক অটো আরোহী নিহত হয়েছেন।

 

নিহতের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে।

 

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর এলাকার গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী থেকে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে খন্দকার জালাল (৬৫) নামের এক অটো আরোহী নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।এর মধ্যে গুরুতর আহত সিরাজুল ফকির ও আনিসুর রহমানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এতে মারাত্মক আহত খন্দকার জালালকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।