Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৩ শিশু যৌ*ন নির্যাতনের শিকার

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)
আগস্ট ১, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)

বাগেরহাটের কচুয়ায় ৬০ বছরের এক বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে জানা যায়। গত ৩০ জুলাই বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায় চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৬০) পাশ্ববর্তী ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন।

একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেছে। নির্যাতনের শিকার ৩ শিশুরা বিষয়টির সত্যতা আমাদের কাছে তুলে ধরেছেন।

৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন তৃতীয় শ্রেনীর ছাত্রী। নির্যাতিত শিশুদের পিতা-মাতা আমাদের প্রতিনিধিকে জানান, অভিযুক্ত ব্যাক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। তিনি এর আগেও তার যৌন কামনা চরিতার্থ করার জন্য বিভিন্ন অপকর্ম করে এলাকা বাসীর কাছে ধরাখেয়ে মারপিটের স্বীকার হয়েছে। একই সাথে তাদের শিশুদের সাথে যে ধরনের নির্যাতন করেছে তার সঠিক বিচার দাবি করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন বলেন,এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযুক্ত আজাহার মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি। তার বাড়ি গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায। বিষয়টা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।