Nabadhara
ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময়

সামসুল হক জুয়েল, গাজীপুর
আগস্ট ১২, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজি টুটুলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কবি নজরুল কলেজের মাষ্টার্স এর ছাত্র মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা সরকার, সরকারী সোহরাওয়ার্দী কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মাহফুজ, নরসিংদী সরকারী কলেজের ছাত্র মিনহাজ, তেজগাঁও কলেজের ছাত্র ফয়সাল ও কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্রী শামিমা প্রমূখ।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চলমান পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত।

সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের ছাত্র হাবিবুর রহমান হাবিব, আবির হোসেন, রিয়াদ হোসেন, জামালপুর কলেজের শাহিন, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র রাশিদুল, কালীগঞ্জ মহিলা কলেজের ছাত্রী সামিয়া, কালীগঞ্জে ট্রফিক এর দায়িত্বে নিয়োজিত নাদিমুল সহ প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।