Nabadhara
ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শামা ওবায়েদের পক্ষে বন্যা দূর্গতদের মাঝে ফেনীতে খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ

Link Copied!

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর -২ আসনের সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের আয়োজনে ফেনী জেলার বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মাঝে খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার (২৫ আগষ্ট) দিনব্যাপী এই খাবার সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।উপজেলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর এর নেতৃত্বে সালথা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সহযোগিতায় বানভাসি চারশত মানুষেরর মাঝে এই সামগ্রী বিতরন করেন।

 

এসময় প্রত্যেককে এককেজি চিড়া, এককেজি মুড়ি, দুধ, চিনি, সুপেয় পানি, মোমবাতিসহ আরো অন্যন্য খাদ্য ও কয়েক প্রকার ঔষধ প্রদান করা হয়। বন্যাদূর্গতদের মাঝে এইসব সামগ্রী বিতরণে সহযোগীতায় ছিলেন, সালথা উপজেলা বিএনপি নেতা আব্দুল রব, যুবদল নেতা মিরান হুসাইন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, যুবদল নেতা মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান শুভ, ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম, সোহাগ হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।