Nabadhara
ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ১০গ্রেড বাস্তবায়নের লক্ষে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মনববন্ধন ও অন্তর্বর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক সহকারি শিক্ষক অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন ১০ম গ্রেড আন্দোলনের সমন্বয়ক কাজী কামরুল ইসলাম, মোহিতুল ইসলাম, শিক্ষক অনুপ কুমার বোস, আরিফুজ্জামান প্লাবন ও ঝুমুর রায়।

বক্তরা বলেন, ‘বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। অথচ ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছেন। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে শিক্ষকরা ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।