Nabadhara
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় দুটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন

সোহেল রানা বাবু
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে মোংলাস্হ কোষ্টগার্ড পশ্চিম জোন এর একটি আভিযানিক দল।

 

২৫ সেপ্টেম্বর বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

কোষ্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কোষ্ট গার্ড এর অভিযানিক দলটি মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন কে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি করে রাতে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড বন্দুকের তাজা গুলি ,দুই রাউন্ড গুলির খোসা, নগদ ১ লক্ষ টাকা,একটি বেসবল ব্যাট ও মোবাইল সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ কে আটক করে। জব্দকৃত অস্ত্র,গুলি সহ আটককৃতদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সকল মোংলা থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।