Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে কয়েক’শ শিক্ষক অংশ নেন।

 

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধন হতে আগামী রবিবার উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ মিনিট করে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়।

 

এতে বক্তব্য রাখেন দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সমন্বয়ক শেখ নাজিম উদ্দিন, সদস্য সচিব জালাল উদ্দীন, সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, সালেহা খাতুন,রাজু শেখ, গিয়াস উদ্দিন তালুকদার,জহুরুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।