Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও মুসলিমদের হুমকির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ঊষার আলো ফাউন্ডেশন। শুক্রবার (২৭সেপ্টেম্বর) বিকালে পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে পুরাতন বাস টার্মিনাল হয়ে হাসপাতাল মোড় ঘুরে পুনরায় বাস টার্মিনালে সমাবেশ করে বিক্ষোভকারীরা।

 

এ সময় ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাফায়াত উল্লাহ,তুহিন বিন আব্দুর রাজ্জাক,মাওলানা শামীম আহমাদ ও মাওলানা আইয়ুব আলী আনসারী প্রমুখ।

 

 

সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদে বসবাস করতে পারে না। এজন্য ভারতকে ক্ষমা চাইতে হবে৷

 

 

তিনি আরো বলেন, ভারতের মতো সাম্প্রদায়িকতা বাংলাদেশে সহ্য করা হবে না। বাংলাদেশে কেউ মন্দিরে আঘাত করলে সেই হাত ভেঙে দেওয়া হবে। অন্যদিকে, কেউ যেন আমাদের প্রাণপ্রিয় নবীজীকে নিয়ে কটূক্তি না করতে পারে; এজন্য ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করতে হবে৷

 

 

তুহিন বিন আব্দুর রাজ্জাক বলেন, ভারতে আমাদের নবীকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছে, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ শুধু গ্রেফতার করলেই হবে না, তার ফাঁসি নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।