আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের শান্তির বার্তা পৌছে দিতে আপনাদের কাছে এসেছি। তিনি নির্দেশনা দিয়েছেন, দল-মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদেরই ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে আমারা বদ্ধপরিকর। নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষে বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবিধানিক ভাবে আমরা সবাই নাগরিক। সংখ্যালঘু বলে কোন কিছু নেই। আবাহমান বাংলায় শত শত বছর ধরে মন্দিরে শঙ্খধ্বনি ও উলুধ্বনি বাজে আর অন্যদিকে মসজিদে আযানের ধ্বনিতে সম্প্রীতির বন্ধনে আমরা বসবাস করে আসছি। যে যার ধর্ম নির্বিঘ্ন পালন করবে এটাই অসাম্প্রদায়িকতার সৌহার্দ্যর প্রতিক। আমার ধর্মকে সম্মান করবো, শ্রদ্ধা করবো। আমরা যেনো ধর্মের বেড়াজালে আবদ্ধ না হই। অন্যায়, অবিচার ও অত্যাচারিদের সমাজে কোনো স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম এই মর্মবাণী আমাদের স্মরণ রাখতে হবে। আমরা আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। সন্তানকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরা যাতে মানুষের মত মানুষ হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন, বাঁশতলী ইউনিয়ন, ভোজপাতিয়া ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন ও এর পূর্বে বুৃধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টা থেকে উপজেলার রামপাল সদর, উজলকুড়, গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নের বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করেন। একইভাবে (১১অক্টোবর) বিএনপির এই নেতা দিনব্যাপী মোংলা উপজেলার সবকয়টি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন।
শুভেচছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, শেখ ইমতিয়াজ হোসেন, আলতাফ হোসেন বাবু, মাস্টার লুৎফুর রহমান মোড়ল, মাস্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি, জাহিদুল ইসলাম বাবলা, সেলিম পাটোয়ারি, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ।

