Nabadhara
ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন বস্ত্রবিতরণ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম । শুক্রবার (১১ অক্টোবর) রাত দশটায় বাগেরহাটের জেলা সদরের রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা সভাপতি প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

এর আগে তিনি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।